ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডিজিটাল ভবিষ্যৎ
আমার প্রতিটি উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় পারদর্শী করা, আধুনিক AI-সিস্টেম তৈরি করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।
আমার অঙ্গীকারসমূহ দেখুন
আমার প্রতিটি উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় পারদর্শী করা, আধুনিক AI-সিস্টেম তৈরি করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।

বিভাগভিত্তিক Research & Publication Hub
প্রতিটি বিভাগে একটি করে Research & Publication Hub স্থাপন করা হবে, যেখানে একজন সময়্বক অধ্যাপক এবং শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে গুবেষণা সহায়ক কার্যক্রম চলবে।

ওপেন-অ্যাক্সেস ডিজিটাল রিপোজিটরি
একটি কেন্দ্রীয় ডিজিটাল রিপোজিটরি প্ল্যাটফর্ম চালু করব, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, গবেষণা প্রজেক্ট রিপোর্ট, সেমিনার পেপার ইত্যাদি আপলোড ও সংরক্ষণ করা হবে।

শিক্ষার্থীদের পিয়ার-রিভিউড জার্নাল
অনুষদভিত্তিক Student Peer-Reviewed Journal চালু করব, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ গবেষণা প্রবন্ধ জমা দিতে পারবেন এবং সেই জার্নালের সম্পাদক ও রিভিউয়ার হবেন মূলত শিক্ষার্থীরাই (অবশ্যই অভিজ্ঞ শিক্ষক মেন্টর প্যানেলের পরামর্শে)।

গবেষণা প্রশিক্ষণ ও ওয়ার্কশপ
প্রতি মাসে অন্তত একটি করে গবেষণা দক্ষতা বিষয়ক ওয়ার্কশপ/প্রশিক্ষণের আয়োজন করব। এই কর্মশালাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক, প্রাক্তন শিক্ষার্থী (বর্তমানে যারা দেশে-বিদেশে গবেষণায় যুক্ত আছেন) এবং বিষয়-বিশেষজ্ঞদের এনে সেশন নেওয়া হবে।

মাইক্রো-গ্রান্ট / সিড ফান্ড
নির্বাচিত হলে DUCSU-এর তহবিল ও বাহ্যিক স্পনসরশিপ মিলিয়ে একটি Micro-Grant/Seed Fund ব্যবস্থা চালু করব, যেখানে শিক্ষার্থীরা ছোট আকারের গবেষণা প্রজেক্টের জন্য অনুদান করতে পারবে।

ইনকিউবেটর / রিসার্চ চ্যালেঞ্জ প্রোগ্রাম
প্রতি বছর একবার একটি বড় আকারের Research Challenge বা Innovation Incubator Program চালু করব। এটি হতে পারে বিশ্ববিদ্যালয়ব্যাপী একটি প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থী দলগুলো সমাজের কোনো সমস্যা বা বৈজ্ঞানিক কোনো নতুন প্রশ্ন নিয়ে গবেষণা/উদ্ভাবনের প্রস্তাব জমা দেবে।

গবেষণা ও প্রকাশনার স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ
DUCSU গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আমি একটি শক্তিশালী Research Ethics & Quality Assurance ব্যবস্থা গড়ে তুলব, যা প্রশাসনের complement হিসেবে কাজ করবে।

গবেষণা সহযোগিতা ও নেটওয়ার্কিং
একটি Collaborative Research Network Platform প্রতিষ্ঠা করব, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, অ্যালামনাই এবং বাহ্যিক পার্টনার (জাতীয় ও আন্তর্জাতিক) একটি ফোরামে যুক্ত হবেন।

শিক্ষার্থীদের গবেষণা অর্জনের স্বীকৃতি ও পুরস্কার
আমি কী করব: বার্ষিক Research Awards চালু করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যা DUCSU-এর তত্ত্বাবধানে আয়োজন করা হবে।
আমার সম্পর্কে
২০০০ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শরিষা আটা গ্রামে আমার জন্ম। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল থেকে।
বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, আবৃত্তি সহ নানা সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। অবসর সময়ে গণিতের সমস্যা সমাধান করা, বই পড়া এবং নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালোবাসি। গণিতের প্রতি আমার আগ্রহের সূচনা হয় বোসন বিজ্ঞান সংঘের বিভিন্ন কর্মশালা ও অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে। সেই ভালোবাসা থেকেই আমি ভর্তি হই ফলিত গণিত বিভাগে এবং যুক্ত হই বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য হিসেবে।
আমার স্বপ্ন গণিত নিয়ে কাজ করা এবং শিক্ষার্থীদের কাছে গণিতকে আনন্দময়ভাবে উপস্থাপন করা। এই উদ্দেশ্য নিয়েই আমি কাজ করছি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও বোসন বিজ্ঞান সংঘের সাথে। বর্তমানে বই লেখার সাথে যুক্ত হয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার বই লেখার প্রধান লক্ষ্য হলো বাংলা ভাষায় গণিতের বইয়ের সংখ্যা বৃদ্ধি করা এবং গণিত ও বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষার ব্যবহারকে আরও বিস্তৃত করা। এছাড়া আমি দৈনিক প্রথম আলোর বিজ্ঞান ও প্রযুক্তি কলামে লিখি এবং বিজ্ঞান বাতায়ন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
বর্তমানে আমি বোসন বিজ্ঞান সংঘের সভাপতি হিসেবে কাজ করছি। আমার স্বপ্ন একটি বিজ্ঞানভিত্তিক সমাজ ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অবিরাম কাজ করে যাওয়া।
আমার বই সমূহ
আমার স্বপ্ন গণিত নিয়ে কাজ করা এবং শিক্ষার্থীদের কাছে গণিতকে আনন্দময়ভাবে উপস্থাপন করা। বর্তমানে আমি বই লেখার সাথেও যুক্ত হয়েছি, যা আমাকে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আমার বই লেখার মূল লক্ষ্য হলো বাংলা ভাষায় গণিতের বইয়ের সংখ্যা বৃদ্ধি করা এবং গণিত ও বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত করা।
- গণিত অলিম্পিয়াডের হাতেখড়ি (জুনিয়র ক্যাটাগরি) (২০২৩)
- গণিতের সমস্যা সমাধানের কৌশন (১ম খন্ড) (২০২৪)
- গণিতের সমস্যা সমাধানের কৌশন (২য় খন্ড) (২০২৪)
আমার পেশাগত অভিজ্ঞতা
শিক্ষা, গবেষণা এবং নেতৃত্বের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে তুলে ধরছি। জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, একাডেমিক সমন্বয়, গবেষণা প্রকল্প এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা সমর্থন এবং কার্যকর নেতৃত্ব প্রদানের প্রতিশ্রুতিই আমার মূল শক্তি।

Bangladesh Mathematical Olympiad (২০২৪ – বর্তমান)
জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় এবং একাডেমিক টিমের নেতৃত্ব।

সভাপতি - Boson Biggan Sangho (২০২১ – ২০২৪)
সংগঠনের নেতৃত্ব, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন। শিক্ষার্থীদের জন্য নৈতিক ও একাডেমিক দিক নির্দেশনা প্রদান।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট - (২০২৫ – বর্তমান)
গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের গণিত দক্ষতা যাচাই ও AI-ভিত্তিক শিক্ষামূলক সমাধান উন্নয়নে কাজ।
গণিতের সঙ্গে আমার সম্পৃক্ততা
গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা এবং গণিত ক্যাম্প ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।

Vietnam International Mathematics Competition (2025)
বাংলাদেশ দলের Deputy Team Leader

Bulgaria International Mathematics Competition (2023)
Key Stage II, বাংলাদেশ দলের Deputy Team Leader
চলুন আমরা একসাথে গড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মার্ট ও ডিজিটাল ভবিষ্যৎ।
আমি এখানে শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি কাজ করতে এসেছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য আরও উজ্জ্বল ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা সম্ভব।